বেনাপোল তেরঘর সীমান্তে বিজিবি বিএসএফের মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্টিত হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার সময় সীমান্তের কামারবাড়ী পোষ্টে এ পতাকা বৈঠক অনুষ্টিত হয়।

বিজিবি পক্ষে ১১ সদস্যর নেতৃত্ব দেন ২১বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার।

ভারতের বিএসএফের পক্ষে ১১ সদস্যর নেতৃত্ব দেন ৬৪ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল নিলোট কুমার পানডে।

বৈঠকে সীমান্তে অস্ত্র, মাদক, নারী শিশু ও সীমান্ত পিলার চেকিং নিয়ে আলোচনা করেন।

নাছির/এসএম