বেনাপোলের সীমান্তবর্তী গাতিপাড়া গ্রাম থকে ১৫০০ কেজি ভারতীয় চা পাতা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
রোববার রাত ২টার সময় সীমান্তবর্তী গাতিপাড়া গ্রামের পাকা-রাস্তার পাশ থেকে এ বিপুল পরিমাণ চা পাতা আটক করা হয়। যার বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা।
বিজিবি জানায়, আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে, গাতিপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ চা পাতা বাংলাদেশে আসছে।
এমন সংবাদের ভিত্তিতে আমাদের একটি টহলদল সেখানে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরা চালানীরা তাদের সঙ্গে থাকা বস্তাগুলো ফেলে পালিয়ে যায়।
পরে সেখান থেকে ১৫০০ কেজি ভারতীয় চা পাতা আটক করা হয়। আটককৃত চাপাতা কাষ্টমস এ জমা দেওয়ার প্রস্তুতি চলছে।
২৬ বিজিবির বেনাপোল ক্যাম্পের সুবেদার আঁইয়ুব হোসেন আটকের বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
এমকে





