যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিলসহ দুইজন আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)।
আজ যশোরের র্শাশা উপজেলার কন্যাদহ গ্রামে অভিযান চালিয়ে ১৬০ বোতল ফেনসিডিল’সহ দু’জনকে আটক করে র্যাব-৬।
আটকৃতরা হলেন-কন্যাদহ গ্রামের রফিকুল ইসলাম মোল্লার ছেলে হাসানুর মোল্লা ও একই উপজেলার বাগাডাঙ্গা গ্রামের মৃত হাসেম আলী সরদারের ছেলে লুৎফর রহমান সরদার।
র্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানা গেছে, যশোর ক্যাম্পের কমান্ডার মেজর মো. জিয়াউর রহমানের নেতৃত্বে একটি দল গোপন সূত্রে জানতে পারেন যশোর শার্শা উপজেলার কন্যাদহ গামের রফিকুল ইসলাম মোল্লার বাড়ির পশ্চিম পার্শ্বে কতিপয় ব্যক্তি ফেনসিডিল বেচাকেনা করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দু’জনকে ৮০ বোতল করে ১৬০ বোতল ফেনসিডিলসহ আটক করে। পরে উদ্ধারকৃত ফেনসিডিল ও আসামীদের শার্শা থানায় সোর্পদ করে। এই ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।
নাছির/এমবি





