নেপালে ভয়াবহ ভূমিকম্পের পর এখনো পর্যন্ত কোনো বাংলাদেশির হতাহতের খবর পাওয়া যায়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের মহাপচিালক এস বদিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। কোনো বাংলাদেশির হতাহতের খবর পাওয়া মাত্রই জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার জন্য কয়েকটি হেল্পলাইন খুলেছে নেপালে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

হেল্পলাইন নম্বরগুলো হলো- মাশফি বিনতে শামস (রাষ্ট্রদূত) +৯৭৭৯৮৫১০৩৯৩৫২, শামীমা চৌধুরী (প্রথম সচিব) +৯৭৭৯৮০৮৭৬৫০৭১, খান মোহাম্মদ মঈনুল হোসেন +৯৭৭৯৮০৮১৮৪০১৪।

উল্লেখ্য, শনিবার দুপুরে ভূমিকম্পের পরপরই এ হেল্পলাইন খোলা হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়। এর আগে শনিবার দুপুর ১২ টা ১৩ মিনিট থেকে দুপুর সোয়া একটা পর্যন্ত এক ঘণ্টার ব্যবধানে ৫ দফায় ভূমিকম্প অনুভূত হয় বাংলাদেশ, ভারত ও নেপালে। সবক’টি ভূমিকম্পেরই উৎপত্তিস্থল ছিল নেপাল।

ইউএসজিএ জানায়, প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় বাংলাদেশ সময় বেলা ১২টা ১৩ মিনিটে। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপালের পোখরা। সেখানে রিখটার স্কেলে ভুমিকম্পের মাত্রা ছিল ৭.৯। বাংলাদেশে তা অনুভূত হয় ৭.৫ মাত্রায়। এ ভূমিকম্পে নেপালে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এএইচ