র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) জেলার গাংনী উপজেলার কাজিপুর সীমান্ত থেকে ভারতীয় নাগরিক আটক করেছে। আটককৃত নাগরিকের নাম গাজী মন্ডল (৪০)।
র্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার উৎপল কুমার রায়ের নেতৃত্বে র্যাব সদস্যরা আজ অভিযান চালিয়ে এই ব্যক্তিকে আটক করেছে।
এ সময় তার কাছ থেকে ৭.৬৫ মডেলের ২ টি পিস্তল, একটি ওয়ান শূটার গান, ৪টি ম্যাগজিন, ৭.৬৫ পিস্তলের ১০ রাউন্ড ও ওয়ান শূটারের ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাব এসপি উৎপল কুমার রায় জানান, আটক গাজী মন্ডলকে র্যাব ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে অস্ত্র কেনা-বেচার চাঞ্চল্যকর তথ্য দিয়েছে।
ভারতীয় অস্ত্র বিক্রেতা ও বাংলাদেশের অস্ত্র ব্যবসায়ী চক্রের মধ্যে যোগাযোগ রয়েছে বলে জানা গেছে। আটক গাজী মন্ডল নদীয়া জেলার মুরুটিয়া থানার গানদিনা গ্রামের জহির উদ্দীন মন্ডলের ছেলে।
তাকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। থানায় তার বিরুদ্ধে অস্ত্র ও চোরাচালান আইনে মামলা দায়ের করা হয়েছে।
এসএইচ





