চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপজেলার কুতুবপুর ও গোয়ালপাড়া সীমান্ত থেকে ৫০ হাজার পিস যৌনউত্তেজক ট্যাবলেট ও ৮৩ বোতল ফেনসিডিল জব্দ করেছে বিজিবি। যার মূল্য প্রায় সাড়ে ১০ লাখ টাকা।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত ১০ টার দিকে চুয়াডাঙ্গা- ৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল এস এম মনিরুজ্জামানের নির্দেশে মুন্সীপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার সাইফুল ইসলাম ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে কুতুবপুর সীমান্তের ৯২/৬ আর পিলারের কাছে একটি ঝোপে ওৎপেতে ছিল।
এসময় ছয়- সাত জন চোরাচালানিকে দেখে চ্যালেঞ্জ করলে তারা পাঁচটি বস্তা ফেলে পালিয়ে যায়। বস্তা তল্লাশি করে ৫০ হাজার পিস যৌনউত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া, শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে জীবননগর উপজেলার গয়েশপুর বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আবুল হোসেন ফোর্সসহ গোয়ালপাড়া সীমান্তে টহল দেয়ার সময় তিন জন চোরাচালানিকে দেখে ধাওয়া করলে তিনটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগ তল্লাশি করে ৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে। যার মূল্য প্রায় ৫০ হাজার টাকা।
কেএইচ





