বেনাপোলের সাদিপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় মঙ্গলবার সকালে দুই শিশুসহ ৯ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটকরা হলো- ফরিদপুর জেলার চরভদ্রাসন এলাকার দীনবন্ধু মণ্ডল(৫০), মঞ্জু মন্ডল (৪০), বিথি মন্ডল (২২), নির্মল মন্ডল (২৮), সম্পা মন্ডল (১৪), সাথী মন্ডল (৭), রুপা মন্ডল (১৮), ঝিনাইদহ জেলার মহেশপুর থানার মিন্টু বিশ্বাস (৩০) ও তার শিশু ছেলে জিৎ বিশ্বাস (৭)।
২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আইয়ুব আলী সরকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাদিপুর সীমান্তের ক্লাবের মোড় এলাকায় অভিযান চালিয়ে দুই শিশুসহ ৯ নারী ও পুরুষকে আটক করা হয়। তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
জেআই





