ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে আসার সময সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর সীমান্ত এলাকা থেকে দুই শিশুসহ ১৬ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার সন্ধ্যায় তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ৮ পুরুষ, ৬ নারী ও দুই শিশু রয়েছে। আটককৃতদের সবারই বাড়ি নড়াইল, বাগেরহাট, খুলনা ও যশোর জেলার বিভিন্ন স্থানে ।

বিজিবি’র সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আটককৃতদের আইনী প্রক্রিয়া শেষে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

এসএইচ