ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মাঠ থেকে দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ভায়না ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মাঠ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। তারা হলেন- উপজেলার ভায়না ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের দুলাল বক্সের ছেলে রিপন (২২) ও বিশারতের ছেলে আওয়াল (২১)।
হরিণাকুণ্ডু পুলিশ ক্যাম্পের এসআই কামরুজ্জামান জানান, ওই এলাকায় তাদের লাশ দেখতে পেয়ে লোকজন পুলিশে খবর দেন।
নিহত যুবকরা বিষপান করে আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
লাশের পাশে মার্শাল নামে দুই বোতল কীটনাশক (বিষ) পাওয়া গেছে। তারা মাদক সেবনকারী ছিল বলেও জানান এসআই কামরুজ্জামান। তবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত করে জানা যায়নি।
স্থানীয়রা বলছেন, রিপন এলাকার জোড়াদহ কলেজ থেকে এবার এইচএসসি পাস করেছেন। এবং তিনি ওই কলেজ শাখা ছাত্রলীগের সেক্রেটারি ছিলেন। অপরজন আওয়াল কৃষিকাজ করতেন। তারা দুজন সহপাঠী হিসেবে পরিচিত এবং মাদক সেবনকারী।





