বেনাপোল সীমান্তে ২৩৪ বোতল ফেনসিডিলসহ মেহেদী সর্দার (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২০ জুলাই) ভোরে পুটখালী সীমান্ত থেকে তাকে আটক করেছে ২১-বিজিবি ক্যাম্পের সদস্যরা।

আটক মেহেদী সর্দার বেনাপোল পোট থানার সাদিপুর গ্রামের পলটু সর্দারের ছেলে।

খুলনা ২১-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল ইমরান উল্লাহ সরকার পিবিজিএমএস জানতে পারে মাদক পাচারকারীরা ভারত থেকে ফেনসিডিল এনে বালুর মাঠে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ২৩৪ বোতল ফেনসিডিলসহ মেহেদী সর্দারকে হাতেনাতে আটক করেন। আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

নাছির/এমবি