বেনাপোল পোর্টথানাধীন পুটখালী সীমান্তে ১৭ পিস (২ কেজি) স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আজ (৫ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকাল ১১ টার সময় পুটখালী সীমান্তের মসজিদ বাড়ি পোস্ট এলাকা থেকে তাকে আটক করে খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন।
আটক সাহবুদ্দিন বেনাপোল পোর্টথানাধীন পুটখালী উত্তরপাড়া গ্রামের মোবারক সরদারের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোলের পুটখালী সীমান্তের মসজিদ বাড়ি পোস্ট দিয়ে বিপুল পরিমান একটি স্বর্নের চালান পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুটখালী সিমান্তের মসজিদ বাড়ি পোস্টে অভিযান চালিয়ে ১৭ পিস (২ কেজি) স্বর্ণের বারসহ সাহবুদ্দিন সরদার (৩০) নামে এক পাচারকারীকে আটক করা হয়। পরে তার মটরসাইকেল খুলে সেলফ মটরের ভিতর থেকে ১৭ পিচ স্বর্ণের বার জব্দ করা হয়।
খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার (পিবিজিএমএস) জানান, বেনাপোল পোর্টথানাধীন পুটখালী সীমান্তের মসজিদ বাড়ি পোস্ট এলাকা থেকে ১৭ পিস (২ কেজি) স্বর্ণের বারসহ সাহবুদ্দিন সরদার (৩০) নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে। আটককৃত সাহাবুদ্দিনকে স্বর্ণসহ বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হবে।
নাছির/এমবি





