যশোরের বেনাপোল সীমান্ত থেকে বৃহস্পতিবার দুটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে কাউকে আটক করতে পারেনি।
বিজিবি জানায়, দুর্বত্তরা নাশকতার পরিকল্পনা করছে এমন খবরে বিজিবি সেখানে অভিযান চালালে তারা পিস্তল দুটি ফেলে পালিয়ে যায়।
উদ্ধার হওয়া অস্ত্র পরবর্তীতে বেনাপোল পোর্ট থানায় জমা দেয়া হবে বলে জানায় বিজিবি।
যশোর ২৬ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বিজিবির অধিনায়ক লে. কর্ণেল জাহাঙ্গীর হোসেন বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
এআর





