ভারতীয় গরু আনতে গিয়ে লালমনিরহাটের আদিতমারী উপজেলার গ্রিধারি নদীতে নিখোঁজ বাংলাদেশী রাখাল সাজু মিয়ার (১৯) লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। 

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গ্রিধারি নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রাখাল সাজু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নামাটারি গ্রামের মোক্তার আলীর ছেলে। 

বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের দুর্গাপুর বিওপি ক্যাম্পের ইনচার্জ হাবিলদার সাইফুল ইসলাম জানান, ওই সীমান্তেরর গ্রিধারি নদী পথে বুধবার রাতে ভারত থেকে গরু আনাতে যায় রাখাল সাজু মিয়া।

এ সময় প্রবল স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন সাজু মিয়া। পরে বিজিবি ও বিএসএফের অনুমতি সাপেক্ষে বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল থেকে ওই নদীতে নেমে তার সন্ধান মেলাতে চেষ্টা করেন এলাকাবাসী। অনেক খোঁজর পর বেলা সাড়ে ৩টার দিকে ওই সীমান্তের নদী থেকে রাখাল সাজুর মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।

নূরনবী/এমএনজে