নওগাঁর সাপাহার উপজেলার বামনপাড়ায় ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে অনুপ্রবেশের দায়ে রকিবুল (১৯) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা।
শনিবার ভোর সাড়ে ৫টার দিকে তাকে আটক করা হয়।
আটক রাকিবুল ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার তোহপন উপজেলার ছাত্রাহাটী গ্রামের সাইদুর মিয়ার ছেলে বলে।
১৪ বিজিবির মেজর ইকবাল আখতার জানান, ভোরে ভারতীয় নাগরিক রকিবুল ৫টি গরু নিয়ে বামনপাড়া সীমান্তের ২৪৬ নম্বর মেইন পিলার এলাকা দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশের ভেতরে আসে। এসময় টহলরত বিজিবি সদস্যরা তাকে গরুসহ আটক করে।
বিজিবির হাতে আটকের পর রকিবুল অনুপ্রবেশের কথা স্বীকার করেছে। তাকে সাপাহার থানায় পুলিশের কাছে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলেও জানান বিজিবি মেজর ইকবাল আখতার।
এমই





