বেনাপোল পোর্টথানাধীন সাদিপুর মোড় থেকে ৪ লক্ষ হুন্ডির টাকাসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ (২৮ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার বেলা ১১ টা সময় যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা পাচারকারীকে আটক করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বেনাপোল পোর্টথানাধীন সাদিপুর দিয়ে বিপুল পরিমান হুন্ডির টাকার একটি চালান পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সাদিপুর মোড় এলাকায় নায়েক নজরুল ইসলাম নায়েক রফিকুল ইসলাম ও হাবিলদার রেজাউল (এফ আই জি) অভিযান চালিয়ে ৪ লক্ষ হুন্ডির টাকাসহ আরিফুজ্জামান রয়েল (২৭) নামে এক হুন্ডি পাচারকারীকে আটক করা হয়।

যশোর ৪৯ বর্ডার ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি কোম্পানী কমন্ডার নায়েব সুবেদার আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক হুন্ডি পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে।

নাছির/এমবি