যশোরের বেনাপোল সীমান্ত থেকে দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে কোন আসামিকে আটক করতে পারেনি বিজিবি।

রোববার রাত ১০টার দিকে বেনাপোলের গাতীপাড়া সীমান্তের একটি মাঠ থেকে অস্ত্র দুটি উদ্ধার করা হয়।

যশোর-২৬-বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে.কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল গাতীপাড়া সীমান্তে অভিযান চালিয়ে দুটি দেশীয় কাটা রাইফেল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে।

পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, কে বা কারা অস্ত্র দুটি কী উদ্দেশে মাঠের মধ্যে ফেলে রেখে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এএইচ