বেনাপোলের শার্শায় রতন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যামাণ আদালত।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম শরিফুল আলম এ দণ্ডাদেশ দেন। দণ্ডাদেশপ্রাপ্ত রতন ওই উপজেলার কাঠুরিয়া গ্রামের মৃত বাসতুল্লার ছেলে।

পুলিশ জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুলিশের সহযোগিতায় কাঠুরিয়া গ্রামে মাদক ব্যবসায়ী রতনের বাড়িতে অভিযান চালায়।

এসময় এক শত গ্রাম গাঁজাসহ রতনকে আটক করা হয়। পরে মাদক ব্যবসার অভিযোগে তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়। বিকাল ৩টায় তাকে যশোর কারাগারে পাঠানো হয়েছে।

শার্শা থানার অফিসার ইন চার্জ (ওসি) শহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

কেএইচ