খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা বেনাপোল পোর্টথানাধীন পুটখালী সীমান্ত থেকে ৯ মার্চ (শনিবার) রাতে ইয়াবা ট্যাবলেটসহ এক পাচারকারীকে আটক করছে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বেনাপোল পোর্টথানাধীন মসজিদ বাড়ী পোস্ট দিয়ে ইয়াবার চালান হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল পুটখালী সীমান্তের মসজিদ বাড়ী পোস্ট এলাকায় অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবা সহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। আটককৃত হলেন- পুটখালী উত্তর পাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তার মোড়লের ছেলে আরিফুল ইসলাম (২২)।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার(পিবিজিএমএস) জানান, বেনাপোল পোর্টথানাধীন পুটখালী সীমান্তের মসজিদ বাড়ী পোস্ট থেকে ৬৫ পিস ইয়াবাসহ আরিফুল ইসলাম নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে মাদক পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে।

নাসির/জেড