কুষ্টিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৭ ব্যাটালিয়ন অভিযান চালিয়ে প্রায় ২১ লক্ষ টাকার ভারতীয় শাড়ী, থ্রি-পিস ও পাঞ্জাবী আটক করেছে।
বুধবার রাত ১০টার দিকে শহরের কদমতলী নামক স্থানে অভিযান চালিয়ে একটি কর্ভাড ভ্যান তল্লাশী করে এসব ভারতীয় মালামাল আটক করা হয়।
কুষ্টিয়া বর্ডার গার্ড বাংলাদেশ ৪৭ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক আ ন ম নজরুল ইসলাম জানান, বুধবার (১৫ জুন) রাতে ৪৭ বিজিবি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ সাইদুর রহমানের নেতৃত্বে একটি টহল দল বেনাপোল হতে ঢাকাগামী কর্ভাড ভ্যান কুষ্টিয়ার কদমতলী নাম স্থানে তল্লাশী চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা ১৭২ পিচ শাড়ী, ১৮৬ টি থ্রি-পিস, ১০২৬ পিচ পাঞ্জাবী আটক করে।
আটককৃত মালামালের মূল্য প্রায় ২১ লক্ষ টাকা। আটককৃত মালামাল কুষ্টিয়া কাস্টমসে জমা করা হয়েছে।
এমআইএস





