সুন্দরগঞ্জের বামনডাঙ্গা ঘাঘট নদী তীরবর্তী এলাকায় ৪শ’একর জমির উপর ১শ’মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করা হচ্ছে।
বৃহস্পতিবার প্রকল্প এলাকা পরিদর্শন করেন ভারতের ফোকাল ট্রেডিং এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ভি-ভারাতান প্রকৌশলী।
এ সময় উপস্থিত ছিলেন আনন্দ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা বুলবুল, আশরাফ আলী হিমাগারের ব্যবস্থাপনা পরিচালক ও জাতীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন, প্রকৌশলী আবু জাফর মোহাম্মদ বশির।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, ৮শ’কোটি টাকা ব্যয়ে ১শ’মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়নে সময় লাগবে ৮ মাস।
আনন্দ গ্রুপ লিমিটেড ও ইসলাম শিপ বিল্ডার্স প্রকল্পটি বাস্তবায়নে যৌথভাবে অর্থবিনিয়োগ করবে । এ উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে।
এম অার





