কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ‘বিএসএফের গুলি’তে বুলবুল হোসেন (২৪) নামের এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে।

আজ সোমবার ভোরে দৌলতপুর উপজেলার মথুরাপুর বাজারের পাশ থেকে তার লাশটি উদ্ধার করে পুলিশ।

সোমবার সকালে দৌলতপুর থানার মথুরাপুর বাজারের পাশে রাস্তায় গুলিবিদ্ধ লাশ দেখতে পেয়ে স্থানীয়রা দৌলতপুর থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

৪৭ বিজিবির অধীন দৌলতপুরের জামালপুর ক্যাম্পের অধিনায়ক নায়েক সুবেদার আবদুর রাজ্জাক জানান, জামালপুর সীমান্তের ১৫২/১৩ (এস) সীমান্ত পিলারসংলগ্ন ভারত ভূখণ্ডের ২০০ গজ ভেতরে বিএসএফের গুলিতে বুলবুল হোসেন নামের বাংলাদেশি এক চোরাকারবারি গুলিবিদ্ধ হওয়ার খবর তিনি শুনেছেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, গুলিবিদ্ধ বুলবুল হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। বিএসএফের গুলিতে বুলবুলের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

জেড