যশোরের বেনাপোলে অবৈধ অনুপ্রবেশ কালে ৯ নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বিজিবি।
বেনাপোল পোট থানাধীন সীমান্তবর্তী সাদিপুর সীমান্ত থেকে বৃহস্পতিবার রাতে পাসপোর্ট ভিসা ছাড়া ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কালে ২ শিশুসহ ৯ জনকে আটক করেছে আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।
বিজিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পাসপোর্ট ভিসা ছাড়া ভারত থেকে বেশ কিছু লোক ভারতের জয়তীপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের সাদিপুর হয়ে প্রবেশ করেছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সে সময় অভিযান চালিয়ে ২শিশু সহ ৯ জনকে আটক করেন। তাদের বাড়ি নড়াইল, যশোর,খুলনা, পিরোজপুর জেলায়।
যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল হক জানান, বেনাপোল পোর্ট থানাধীন সীমান্তবর্তী সাদিপুর সীমান্ত থেকে পাসপোর্ট ভিসা ছাড়া ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কালে ২শিশুসহ ৯ জনকে আটক আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
নাসির/জেড





