ভারতে পাচারকালে বেনাপোলের বারোপোতা সীমান্ত থেকে ৫ কেজি (৪০পিচ) সোনার বার’সহ সজিব হোসেন (২২) নামে এক স্বর্ণ চোরাচালানীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

আজ (২৬ অক্টোবর) শুক্রবার সকাল ৯টায় মোটর সাইকেলযোগে সোনাগুলো বিশেষ কায়দায় দেহে ফিটিং অবস্থায় ভারতে পাচারের সময় বিজিবি সদস্যরা মোটর সাইকেল ও সোনা’সহ তাকে আটক করে। 

আটক সজিব হোসেন  যশোরের শার্শা উপজেলার বাগআচড়া ৭ মাইল এলাকার রেজাউল হোসেনের ছেলে। 

৪৯-বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্ণেল আরিফুল হক জানান, বেনাপোলের বারোপোতা সীমান্ত দিয়ে বিপুল পরিমান সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বারোপোতা সীমান্তে অভিযান চালিয়ে মোটর সাইকেল’সহ তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে বিশেষভাবে ফিটিং অবস্থায় ৪০ টি সোনার বার জব্দ করা হয়। এসময় তার মোটর সাইকেলটিও জব্দ করা হয়।  

তিনি জানান, সোনা’সহ আটক সজিব হোসেনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। সোনা বেনাপোল কাস্টমস শুল্ক গুদামে জমা দেয়া হয়। এই ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।    

আটক সোনার মূল্য আড়াই কোটি টাকা বলে জানিয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

নাছির/এমবি