কুমিল্লায় কোটি টাকার ভারতীয় মালামাল আটক করেছে বিজিবি’র সদস্যরা। মঙ্গলবার নগরীর টমছমব্রীজ এলাকা থেকে এসব মালামাল আটক করা হয়। বিকালে আটককৃত মালামাল কুমিল্লা কাস্টমস্ অফিসে জমা দেয়া হয়েছে।

জানা যায়, ১০ বিজিবির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা নগরীর টমছমব্রীজ এলাকায় অভিযান চালায়। এসময় একটি কাভার্ডভ্যান আটক করে বিপুল পরিমান উন্নতমানের ভারতীয় থ্রি পিছ ও শাড়ি উদ্ধার করা হয়।

এছাড়া বিজিবি’র পৃথক একটি দল জেলার নোয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে আরো বেশ কিছু ভারতীয় শাড়ী ও থ্রি পিছ উদ্ধার করে। ১০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোখলেছুর রহমান জানান, আটককৃত ভারতীয় থ্রি পিছ ও শাড়ির আনুমানিক মূল্য ১ কোটি ১৭ লাখ ৫৫ হাজার টাকা।

এআই