যশোরের শার্শা উপজেলার কাশিপুর সীমান্ত থেকে ২৯৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ নুর ইসলাম (৫৫) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক নুর ইসলাম কাশিপুর গ্রামের আমির হোসেনের ছেলে।
আজ বৃহস্পতিবার (১৫ আগষ্ট ) সকালে কাশিপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাকে আটক করে।
বিজিবি জানায়, গোপন সংবাদে জানা যায়, মাদক পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলের একটি চালান এনে কাশিপুর গ্রামের মাঠের মধ্য মজুদ করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে পাচারকারী নুর ইসলামকে ২৯৫ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আটক করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ সেলিম রেজা জানান, ফেনসিডিলসহ আটক মাদক পাচারকারীকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
এএস/নাছির





