মাগুরায় করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশে শিশুদের অংশগ্রহণকে নিরুৎসাহিত করে ১ জানুয়ারি (শুক্রবার) ছাত্রছাত্রী-অভিভাবকদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে।
মাহামারি করোনার মধ্যেও বছরের প্রথম দিনে এ বই হাতে পেয়ে অভিভাবকরাও ভীষন খুশি হয়েছেন।
প্রায় ৯ মাস স্কুল বন্ধ থাকার পর বছরের প্রথম দিনে মাগুরার ৫০৪টি প্রাথমিক বিদ্যালয়সহ জেলায় অবস্থিত ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসায় অধিকাংশ ক্ষেত্রে অভিভাবকরা স্কুল থেকে এসব বই সংগ্রহ করেন। এ সময় স্বল্প সংখ্যক শিশুকে স্কুলে আসতে দেখা গেছে। দীর্ঘদিন পর স্কুলে আসতে পেরে আনন্দ প্রকাশ করেছেন স্কুলে আগত শিশুরা।
মাগুরার বিভিন্ন স্কুলের একাধিক অভিভাবক জানান, করোনা মাহামারির পরও বছরের প্রথম দিনে এই বই হাতে পেয়ে খুবই ভাল লাগছে। করোনার এই বিপর্যয়ের মধ্যেও সরকার যেভাবে এ বই তুলে দিল তাতে তারা খুবই খুশি।
মাগুরা জেলা শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি জানান, ৩১ ডিসেম্বর (২০২০) -এর মধ্যেই সকল স্কুলে বই পৌছানোর বিষয়টি আমরা নিশ্চিত করেছি। একই সঙ্গে শুক্রবার হওয়ার পরও আমরা শিশুদের স্কুলে আসতে নিরুৎসাহিত করে তাদের অভিভাবদের হাতে বই তুলে দিয়েছি। এ বছর কোন আনুষ্ঠানিকতা না করলেও শিশুরা বই হাতে পেয়ে নিশ্চয় খুবই আনন্দ অনুভব করছে।
সাইফুল্লাহ/এমবি





