কক্সবাজার টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোষ্টের বিজিবি জোয়ানরা বিভিন্ন যানবাহন তল্লাসি চালিয়ে ২লক্ষাধিক টাকার মালামাল জব্দ করেন।
এসময় বিজিবির সদস্যরা কাউকে আটক করতে পারেনি। জব্দকৃত মালামালের মধ্যে বিদেশী মদ, ১টি ইজি বাইক, সিগারেট ও ক্রিম। মরিচ্যা যৌথ চেকপোষ্টের সুবেদার সাদেক আলী বলেন, রোববার গভীর রাতে কক্সবাবার মুখী যাত্রীবাহি মিনিবাস তল্লাসী চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। পরে উখিয়ার বালুখালীস্থ শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে বলে বিজিবি জানিয়েছেন।
মানিক/এআই





