বেনাপোল বন্দর থানার সাদিপুর সীমান্ত থেকে শুক্রবার সকালে ভারতীয় ইমিটেশন জুয়েলারী সামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা।
তবে এ সময় কাউকে আটক করতে পারিনি বিজিবি।
যশোর ২৬ বিজিবির বেনাপোল চেকপোষ্ট আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আইয়ুব আলী সরকার জানান,বিজিবি সদস্যদের নিয়মিত টহলের সময় বেনাপোল বন্দর থানার সাদিপুর বেলতলা এলাকায় অভিযান চালিয়ে কয়েকটি বস্তা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত বস্তাগুলো ক্যাম্পে এনে তল্লাশি করে বস্তার ভিতর থেকে কানের দুল,নাকফুল,চেইন ও সিটি গোল্ডের চুড়ি উদ্ধার করা হয়
উদ্ধারকৃত মালামালের মূল্য আনুমানিক ৯৫ লাখ টাকা বলে বিজিবি জানায়।
এসএইচ





