নাটোরের লালপুরে মাটিবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহীন কাদির নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন।

আজ (০৭ মার্চ) রোববার ভোরে উপজেলার লালপুর হল মোড় এলকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শাহীন বগুড়ার ধুনট উপজেলার বেড়াবাড়িয়া এলাকার জমশেদ আলীর ছেলে। তিনি একটি এনজিওতে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানায়, ভোরে শাহীন ঈশ্বরদী থেকে তার কর্মস্থল রাজশাহীর পবায় যাওয়ার জন্য মোটসাইকেলযোগে বের হন। তিনি লালপুর হল মোড় এলাকায় পৌঁছালে মাটিবাহী ট্রাকের সঙ্গে তার মু্খোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন শাহিন। পরে এলাকাবাসী শাহিনকে উদ্ধার করে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালপুর থানার ওসি সেলিম রেজা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মাটিবাহী ট্রাকটি আটকের চেষ্টা চলছে।

এমবি