গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা।
গাজীপুর জেলা সড়ক পরিবহন বাড়ইপাড়া শাখার উদ্যোগে শুক্রবার সকালে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবীর খান। আমিনুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে শ্রমিক নেতা আতাউর সরকার, জসিম দেওয়ান ও সাইজুদ্দিন সাজু বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুন কবীর খান বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে বাড়ইপাড়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতার করা না হলে ধর্মঘটসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।
জেআই





