হিলি সীমান্তে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ফকিরপাড়া থেকে বুধবার সকাল সাড়ে ৯টায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- নাটোর জেলা সদরের আলাইপুর গ্রামের মৃত কার্তিক সরকারের ছেলে সুমন সরকার (১৮) এবং জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানার দক্ষিণ বাসুদেবপুরের মোজাম্মেল হকের ছেলে শফিকুল ইসলাম (১৮)।
বিজিবি হিলি চেকপোস্ট ক্যাম্প কমান্ডার সুবেদার আবদুল মান্নান জানান, সকালে হিলি সীমান্তের ফকিরপাড়া এলাকা দিয়ে দুই যুবক বাংলাদেশি সীমানা অতিক্রম করে ভারতে প্রবেশকালে কর্তব্যরত বিজিবি সদস্য তাদের আটক করেন। পরে তাদের হাকিমপুর থানায় সোপর্দ করা হয়।
এমকে





