বেনাপোলের পুটখালি সীমান্তপথে ভারতে পাচারের সময় স্বর্ণের-বারসহ আব্দুর রাজ্জাক (৪৭) নামের এক গ্রাম্য ডাক্তারকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (২৭ মার্চ) বিকেল ৩টার দিকে বেনাপোল সীমান্তের পুটখালী বাজার থেকে তাকে আটক করাহয়। আটক রাজ্জাক বেনাপোলের পুটখালী গ্রামের আতাল সদ্দারের ছেলে।
বজিবি জানায়, গোপনসংবাদের ভিত্তিতে বিজিবি অভিযান চালিয়ে এক পাচার কারীকে আটক করে। তার কাছ থেকে ২৪টি স্বর্ণের বারপাওয়াযায়।
২১ ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্ণেল তারিকুলহাকি মজানান, আটক স্বর্ণের-বারসহ পাচার কারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করাহয়েছে।





