দাড়ি টুপি পরে ভারতে ভ্রমনের অপরাধে বাংলাদেশে ফেরার সময় পশ্চিম বাংলার হরিদাসপুর ইমিগ্রেশন অফিসে শারিরিক ভাবে লাঞ্চিত করার পর দাড়ি টেনে ছিড়ে দিয়েছে এক বাংলাদেশীকে।

শুক্রবার দুপুরে বেনাপোল সীমান্তের বিপরীতে হরিদাসপুর ইমিগ্রেশন অফিসের বর্হিগমন বিভাগে এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী ভ্রমণকারী যশোর জেলার কেশবপুর উপজেলার ফতেপুর গ্রামের আজিত মোল্লার ছেলে আসাদুর (২৮)। সে কাঁদতে কাঁদতে সাংবাদিকদের জানান, গত ইং ২৭ সেপ্টেম্বর সে পাসপোর্ট ভিসা নিয়ে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে প্রবেশ করে। দিল্লি, কলকাতা, আজমীর শরীফ নিজামউদ্দিন আউলিয়ার মাজার জিয়ারতসহ বিভিন্ন ধর্মীয় স্থানে ভ্রমন শেষে শুক্রবার দুপুর ১২টায় হরিদাসপুর ইমিগ্রেশনে আসে।

বর্হিগমন বিভাগে পাসপোর্টে সীল লাগানোর জন্য সে লাইনে দাড়ালে সাদা পোশাকের ভারতীয় ইমিগ্রেশন কর্মকর্তা পরিচয়ে একজন লোক তাকে পাশের কক্ষে নিয়ে যায় এবং বিভিন্ন প্রশ্ন করতে করতে চড় থাপ্পড় মারতে থাকে, সে কেন ৬ মাসে ৩ বার ভারতে এসেছে এসব প্রশ্ন করতে করতে।

পরবর্তীতে তাকে জেলে পাঠানোরও ভয় দেখানোসহ অকথ্য ভাষায় গালি গালাজ করেছে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

শেষে তার দাড়ি টেনে ছিড়ে দেয়। ভুক্তভোগী আসাদুর রহমান বলেন বিষয়টি মানবাধিকার লংঘনের সামিল মন্তব্য করে মানবাধিকার সংগঠনের মাধমে সরকারের কাছে সুষ্ঠ বিচার দাবী করেন।

এমএ