খুলনা ২১ বিজিবির অধিনস্থ পুটখালি ক্যাম্পের সদস্যরা শনিবার সকালে সীমান্তে অভিযান চালিয়ে ২৭ বোতল ফেন্সিডিল ও ১৯ বোতল মদসহ দুই জনকে আটক করে।

আটক কৃতরা হলেন, কবির হোসেন (৪০) বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের ইজার আলীর ছেলে ও সেলিম মিয়া (২৪)একই গ্রামের রবিউল ইসলামে ছেলে।

পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার মুন্সি লাবলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক ব্যবসায়ীরা ভারত থেকে ফেন্সিডিল ও মদ এনে যশোরে নেয়ার উদ্দেশে গাতিপাড়া মাঠে অবস্থান করছে। এমন সংবাদে সঙ্গীয় র্ফোস নিয়ে সেখানে অভিযান চালিয়ে ২৭ বোতল ফেন্সিডিল ও ১৯ বোতল মদ সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

শেখ নাছির উদ্দিন/ এসএম