নাটোরের বড়াইগ্রামে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ২ জন নিহত ও কমপেক্ষ ১৫ জন আহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রয়না ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি ফুয়াদ রুহানী জানান, মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রী বোঝাই বাস একতা পরিবহণের (ঢাকা মেট্রো ব ১৪-৮১৩৯) সঙ্গে বিপরীত দিক থেকে আসা গম বোঝাই ট্রাকের (রাজ মেট্রো ট ১১-০১৬৩) মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে বাসের চালক (৫২) ও অপর এক মহিলা যাত্রী (১৮) ঘটনাস্থলেই নিহত হন। এতে আরো ১৫ জন আহত হয়েছেন। আহতদের বড়াইগ্রাম হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এমকে





