যশোরের বেনাপোলে ৮৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। রবিবার দুপুরে বেনাপোল সীমান্তের পুটখালী মাদ্রাসার পাশ থেকে মালিক বিহীন ফেন্সিডিল উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিপুল পরিমান ভারতীয় ফেন্সিডিলের একটি চালান পাচার হচ্ছে, এসময় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে পুটখালী মাদ্রাসার পাশ থেকে ২০০ বোতল ও বারোপোতা মাঠের মধ্য থেকে ৬৪০ বোতল মালিক বিহীন অবস্থায় উদ্ধারক রাহয়।

২১ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক সৈয়দ সোহেল আহম্মেদ বলেন, ৮৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ২৭৯ পিস শাড়ী আটক করা হয়েছে। আটককৃত ফেন্সিডিল বেনাপোল কাস্টম হাউসে জমা দেওয়া হয়েছে।

শেখ নাছির উদ্দিন/এসএম