আগামীকাল (রোববার) শুরু হবে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদের দ্বিতীয় দফা। দ্বিতীয় দফায় দেশের ২১৮ টি উপজেলায় হালনাগাদ কাজ শুরু হয়ে চলবে আগামী ২৪ জুন পর্যন্ত। ২০১৫ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তারাই ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির সুযোগ পাচ্ছেন।
নির্বাচন কমিশন থেকে জানানো হয়, তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার হওয়ার যোগ্যদের তথ্য সংগ্রহ করবেন। এর আগে যারা ভোটার হতে পারেননি, তারাও ভোটার হতে পারবেন। ১৮ বছরের কম বয়সে ভোটার হওয়া, একাধিক মিথ্যা তথ্য বা ভুল ঠিকানা দিয়ে ভোটার হওয়া দণ্ডনীয় অপরাধ।
ইসির সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নতুন ভোটার অন্তর্ভুক্তি, মৃত ভোটারদের নাম কর্তন ও ভোটার এলাকা স্থানান্তরের কাজ করা হবে। এবার মোট ভোটারের শতকরা ৫ ভাগ বা কম-বেশি ৪৬ লাখ নতুন ভোটার অন্তর্ভুক্তির টার্গেট ধরা হয়েছে। ৫ হাজার ৪০০টি নিবন্ধন কেন্দ্রের মধ্যে প্রতি ইউনিয়নে বা ক্যান্টনমেন্ট বোর্ডে একটি, পৌরসভায় দুইটি, সিটি করপোরেশনের প্রতি ওয়ার্ডে একটি করে নিবন্ধন কেন্দ্র স্থাপন করা হবে। প্রতি কেন্দ্রে গড় ৮৫০ জন ভোটার নিবন্ধিত হবে। ৪৮ হাজার ৩০০ তথ্য সংগ্রহকারী তথ্য সংগ্রহ করবে।
সম্ভাব্য নিবন্ধন কেন্দ্র ৫ হাজার ৪০০টি। প্রতিটি ইউনিয়ন/ক্যান্টনমেন্ট বোর্ডে একটি, প্রতি পৌরসভায় দুটি এবং সিটি করপোরেশনের প্রতি ওয়ার্ডে একটি নিবন্ধন কেন্দ্র স্থাপন করা হবে।
দ্বিতীয় দফায় যে ২১৮ উপজেলায় হালনাগাদ হবে, সেগুলো হচ্ছে- পঞ্চগড় আটোয়ারী, বোদা, ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী, রানীশংকৈল, দিনাজপুর পার্বতীপুর, ফুলবাড়ী, চিরিরবন্দর, বিরামপুর, নীলফামারী জলঢাকা, কিশোরগঞ্জ, লালমনিরহাট আদিতমারী, কালীগঞ্জ, রংপুর মিঠাপুকুর, পীরগঞ্জ, গঙ্গাচড়া, কুড়িগ্রাম রাজারহাট, উলিপুর, চিলমারী, গাইবান্ধা গোবিন্দগঞ্জ, সাঘাটা, জয়পুরহাট পাঁচবিবি, কালাই, বগুড়া দুপচাঁচিয়া, আদমদীঘি, শিবগঞ্জ, শাহজাহানপুর, চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ, নাচোল, নওগাঁ পোরশা, সাপাহার, পত্নীতলা, রানীনগর, রাজশাহী মোহনপুর, তানোর, গোদাগাড়ী, পবা, নাটোর সিংড়া, গুরুদাসপুর, সিরাজগঞ্জ তাড়াশ, রায়গঞ্জ, কাজীপুর, পাবনা বেড়া, সাঁথিয়া, সুজানগর, মেহেরপুর গাংনী, কুষ্টিয়া মিরপুর, ভেড়ামারা. চুয়াডাঙ্গা আলমডাঙ্গা, ঝিনাইদহ কোটচাঁদপুর, মহেশপুর, যশোর বাঘারপাড়া, মনিরামপুর, অভয়নগর, মাগুরা মোহাম্মদপুর, নড়াইল কালিয়া, বাগেরহাট শরণখোলা, মোরেলগঞ্জ, রামপাল, খুলনা পাইকগাছা, সোনাডাঙ্গা, দৌলতপুর, কয়রা, সাতক্ষীরা সদর, দেবহাটা, বরগুনা আমতলী, তালতলী, পটুয়াখালী কলাপাড়া, মির্জাগঞ্জ, রাঙ্গাবালী, ভোলা লালমোহন, তজুমুদ্দিন, বরিশাল হিজলা, মুলাদী, ঝালকাঠি সদর, পিরোজপুর জেলার মঠবাড়িয়া, ভাণ্ডারিয়া, গোপালগঞ্জ টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, মাদারীপুর শিবচর, শরীয়তপুর ভেদরগঞ্জ, গোসাইরহাট, ফরিদপুর সালথা, চর ভদ্রাসন, নগরকান্দা, রাজবাড়ী পাংশা, মানিকগঞ্জ হরিরামপুর, সিঙ্গাইর, মুন্সীগঞ্জ সিরাজদীখান, শ্রীনগর, নরসিংদী শিবপুর, মনোহরদী, নারায়ণগঞ্জ সোনারগাঁও, বন্দর, ঢাকা ডেমরা, ধামরাই, সাভার, কেরানীগঞ্জ, তেজগাঁও, মিরপুর, পল্লবী, গাজীপুর কালিয়াকৈর, শ্রীপুর, টাঙ্গাইল সখীপুর, কালিহাতী, বাসাইল, গোপালপুর, জামালপুর ইসলামপুর, দেওয়ানগঞ্জ, শেরপুর নকলা, ঝিনাইগাতী, ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ, নান্দাইল, গৌরীপুর, ফুলবাড়িয়া, নেত্রকোনা দুর্গাপুর, পূর্বধলা, আটপাড়া, কিশোরগঞ্জ কটিয়াদী, পাকুন্দিয়া, হোসেনপুর, করিমগঞ্জ, সুনামগঞ্জ জগন্নাথপুর, দিরাই, শাল্লা, ছাতক, সিলেট কোম্পানীগঞ্জ. জৈন্তাপুর, গোয়াইনঘাট, দক্ষিণ সুরমা, মৌলভীবাজার কুলাউড়া, রাজনগর, হবিগঞ্জ বাহুবল, নবীগঞ্জ, চুনারুঘাট, ব্রাহ্মণবাড়িয়া সরাইল, নাসিরনগর, বিজয়নগর, কুমিল্লা মনোহরগঞ্জ, লাকসাম, নাঙ্গলকোট, চৌদ্দগ্রাম, বুড়িচং, চাঁদপুর হাজীগঞ্জ, শাহরাস্তি, হাইমচর, ফেনী পরশুরাম, ছাগলনাইয়া, নোয়াখালী সূবর্ণচর, হাতিয়া, সদর, লক্ষ্মীপুর রায়পুর, রামগঞ্জ, চট্টগ্রাম পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগড়া, হাটহাজারী, ডবল মুরিং, পাঁচলাইশ, কক্সবাজার মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া, খাগড়াছড়ি দীঘিনালা, পানছড়ি, মহালছড়ি, রাঙামাটি বাঘাইছড়ি, নানিয়ারচর, লংগদু, বান্দরবান রুমা ও থানচী।
এ বিষয়ে নির্বাচন কমিশনার (ইসি) মো. শাহনেওয়াজ বলেন, দ্বিতীয় দফার হালনাগাদে কোনো ভোটার হওয়ার যোগ্য কোনো ব্যক্তি বাদ না পড়ে সে জন্য ব্যাপকভাবে প্রচার-প্রচারণা চালানো হবে।
তিনি বলেন, ভোটার হওয়ার যোগ্য কোনো ব্যক্তি বাদ না পড়ে সেজন্য বিভিন্ন মোবাইল অপারটের মাধ্যমে এসএমএস পাঠানো হবে। এছাড়া সারা দেশে মাইকিংসহ পোস্টার-লিফলেট সাঁটানোর নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।
সারাদেশে তিন দফায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হবে। প্রথম দফায় ১৮১ উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ সম্পন্ন হয়েছে। দ্বিতীয় দফায় ২১৮ আগামীকাল (রোববার) শুরু হবে। আর তৃতীয় দফায় ১১৫ উপজেলায় ১ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলবে।
নতুন ভোটার হতে হলে জন্ম নিবন্ধন সনদ, জমির দলিল, শিক্ষাগত যোগ্যতার সনদ, বাড়ি ভাড়ার রসিদ/বিদ্যুৎ বিলের কপি, পাসপোর্ট, পিতা /মাতা / স্বামী / স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের নম্বর দেখাতে হবে।
ঢাকা, এএম, ১৪ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





