যশোরের বেনাপোল সীমান্ত থেকে পৃথক অভিযানে ২২ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার সন্ধ্যায় ও শনিবার ভোরে বেনাপোল পুটখালী সড়ক থেকে তাদের আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় শনিবার ভোরে ৩ জন পুরুষ, ১১ জন নারী ও ৭ শিশুকে আটক করা হয়। আটকদের বাড়ি বাগেরহাট, কেশবপুর, খুলনা ও নড়াইলসহ বিভিন্ন অঞ্চলে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় ৪৭ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ বেনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রামের তাহাজ্জোত হোসেনের ছেলে সোহাগকে (৩০) আটক করা হয়।

আটকদের শনিবার দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হবে জানান বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম।

ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএই্চ