বেনাপোলের রঘুনাথপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এর গুলিতে সাইদুর রহমান (৩০)নামে এক বাংলাদেশী যুবক আহত হয়েছে।
মঙ্গলবার ভোরে বেনাপোলের রঘুনাথপুর সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে রামচন্দ্রপুর ক্যাম্পের বিএসএফ কর্তৃক এ ঘটনা ঘটে।
সে বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের পশ্চিম পাড়া এলাকার মৃত্যু নুর ইসলামের ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য রুহুল আমিন জানান, সাইদুর সহ কয়েকজন রঘুনাথপুর সীমান্তের মাঠ দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় রামচন্দ্রপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে সাইদুরের হাতে ও পিঠে গুলি লাগে। পরে তার সহযোগীরা তাকে উদ্ধার করে তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করে।
৪৯ বিজিবি ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা বলেন, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কালে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিসএফের হাতে এক নারী আটক হয় ও বাকি দুইজন সীমান্ত অতিক্রম করার সময় একজন বিএসএফের গুলিতে আহত হয়।
নাছির/এমআর





