অবৈধপথে অনুপ্রবেশের দায়ে আটক ভারতীয় দুই নাগরিক কারাভোগ শেষে নিজ দেশে ফিরে গেছে।

শুক্রবার দুপুরে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি রফিকুজ্জামান ভারতের হিলি অভিবাসন পুলিশের ওসি নাসির হোসেনের কাছে তাদের হস্তান্তর করেন।

ভারতীয় ওই দুই নাগরিক হলেন- ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার দক্ষিণপাড়া গ্রামের স্বপন সিংয়ের ছেলে রামু সিং (৩০)। সে ১৫ মাস দিনাজপুর জেলা কারাগারে কারাভোগ করেছে। অপরজন একই জেলার গঙ্গারামপুর থানার চরপাড়া গ্রামের পরিতোষ সরকারের ছেলে বিশ্বজিৎ সরকার (২৭)। সে দুবছর জয়পুরহাট জেলা কারাগারে কারাভোগ করে।

রামু সিং ও বিশ্বজিৎ জানান, তারা হিলি ও আটাপাড়া সীমান্ত এলাকা অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করলে কর্তব্যরত বিজিবি সদস্যরা তাদের আটক করে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।

ইআর