প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে শেখ হাসিনা জড়িত জনমনে এমন প্রশ্ন আছে, বললেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
তিনি বলেন, আজকের স্বঘোষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ মে ভারত থেকে বাংলাদেশে আসেন আর ৩০ মে জিয়াউর রহমানকে হত্যা করা হয়। এতে বোঝা যায়, শেখ হাসিনা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।
তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় এলে জিয়া হত্যার বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে।”
ফখরুল বলেন, সরকার বাজেট দেওয়ার আগে আমরা বাজেট নিয়ে ভাবনা দেই। কিন্তু এ বছর কোনো বাজেট ভাবনা দেবো না। কারণ, এ অবৈধ সরকারকে কিসের বাজেট ভাবনা দেবো?
সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের এক যৌথ সভায় বলেন, জিয়াউর রহমান মরে গিয়ে বেঁচে গেছেন। না হলে তিনিও বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি থাকতেন। এমন বক্তব্যের নিন্দা জানিয়ে ফখরুল বলেন, জিয়াউর রহমান সেনাবাহিনীর প্রধান হওয়ায় যদি বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি হতে পারেন, তাহলে তৎকালীন আওয়ামী লীগ নেতা খন্দকার মোশতাকের মন্ত্রিসভায় যারা যোগ দিয়েছিলেন যারা সবাই আওয়ামী লীগের ছিলেন, তারা কেন আসামি হবেন না?
শেখ হাসিনা ক্ষমতায় এসে একে খন্দকার, কে এম শফিউল্লাহকে মন্ত্রী বানালেন। তাহলে কি বঙ্গবন্ধু হত্যার সঙ্গে শেখ হাসিনাও জড়িত ছিলেন এমন প্রশ্ন মির্জা ফখরুলের।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় এমন অসংলগ্ন কথা বলে থাকেন। তার এমন বক্তব্য নিয়ে বিস্মিত হওয়ার কিছু নেই।
[b]ঢাকা, ৩ জুন (টাইমনিউজবিডি)//এনএস[/b]
জিয়া হত্যায় হাসিনা জড়িত: ফখরুল
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে শেখ হাসিনা জড়িত জনমনে এমন প্রশ্ন আছে বললেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ
শেখ হাসিনার ফেরার আলোচনা ঘিরে অস্থিরতা সৃষ্টি করতে দেব না: স্বরাষ্ট্রমন্ত্রী
ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার আলোচনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে কোনো অস্থিরতা সৃষ্টির সুযোগ সরকার দেবে না। শেখ হাসিনাকে ফেরত আনার জন্য প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রতিবেশী দেশের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কয়েক দফা অনুরোধপত্র পাঠানো হয়েছে বলে জানান তিনি।
আমরাও চাই শেখ হাসিনা দেশে ফিরুন, মানুষ তাঁর বিচার দেখতে চায়: প্রতিমন্ত্রী
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মন্তব্য করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশের মানুষ তাঁর বিচার দেখতে অপেক্ষা করছে। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক—ইতিহাসের এই সত্য মুছে ফেলা যাবে না।
গ্রেপ্তার ২ নওগাঁয় শেখ হাসিনা আসবে বলে মাইকিং
নওগাঁর মান্দায় অটোরিকশায় মাইকিং করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দেওয়ার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া এ ঘটনায় জড়িত সন্দেহে আরও একজনকে আটক করা হয়েছে।
১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: স্পিকার
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা দেখছেন না তিনি।
আ’লীগের নেতা-কর্মীরাও মদ খায় সব বাটপারের কারখানা: স্পিকার
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, ‘বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একমাত্র শেখ হাসিনাই কারচুপি করে ক্ষমতায় টিকে ছিলেন। শেষমেশ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে তিনি ভারতে পালিয়ে গেছেন। আমরা এ ধরনের রাজনীতি করিনি; ঢাকায় আমার নিজের কোনো বাড়ি নেই, অথচ তাদের জাবেদ নামের এক এমপির বিদেশেই সাড়ে চারশত বাড়ি রয়েছে।’
















