আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধিদল।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে নির্বাচন কমিশনে (ইসি) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে ছয় সদস্যের একটি দল বৈঠক শুরু করছেন।
এর আগে পৌরসভা নির্বাচন প্রসঙ্গে কয়েক দফা সিইসির সঙ্গে সাক্ষাৎ করেছে বিএনপির প্রতিনিধিদল।
উল্লেখ্য, ৩০ ডিসেম্বর দেশের ২৩৪ পৌরসভায় ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন। এতে মেয়র পদে ৯২৩ প্রার্থী ও কাউন্সিলর পদে ১ হাজার ১২২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এমএইচ





