সমাজ কল্যানমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে মানুষকে খুশি করেন। শেখ হাসিনা আজ দেশের ১৭ কোটি মানুষের আস্থার প্রতীক। শেখ হাসিনা সরকার যতদিন থাকবে দেশবাসী ততদিন নিরাপদ থাকবে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলা যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজ কল্যানমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যাহা বলেন তাই করেন। আর এ কারনেই দেশবাসী তাকে হৃদয় দিয়ে ভালবাসেন। তার মঙ্গল কামনায় দেশবাসী প্রার্থনা করেন। শেখ হাসিনা আছেন জন্য দেশের মানুষ আমাদেরকে ভালবাসেন। তাই আগামী দিনেও প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখতে সবাইকে এক হয়ে কাজ করত হবে। বিভেদ ভুলে যুবলীগের সকল নেতাকর্মীকে এক হতে আহবান জানান তিনি।

নুরুজ্জামান আহমেদ আরও বলেন, শেখ হাসিনার উন্নয়ন দেখে সারা বিশ্বের মানুষ আজ হতবাক। বিএনপি জামায়াতের লুটপাট করে রেখে যাওয়া অচল অর্থনীতিকে সচল করে দেশের মানুষকে সুখ শান্তিতে ভরিয়ে দিয়েছেন। শেখ হাসিনা যতদিন দেশের উন্নয়ন ততদিন। উন্নয়নের গতি ধরে রাখতে আগামীতেও শেখ হাসিনার বিকল্প নেই। আওয়ামী লীগের প্রতি দেশবাসীর ভালোবাসা দেখে কুচক্রিমহল বিএনপি জামায়াত দেশবাসীকে বিভ্রান্তির চেষ্টা করছে। কিন্তু দেশের মানুষ তা কখনই হতে দিবে না। কিচক্রিমহলের বিষয়ে আওয়ামী লীগের সর্বস্থরের নেতাকর্মী ও জনসাধারনকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

আদিতমারী উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি রবিউল ইসলাম বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল আলম।

উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন সম্পাদক কৃষিবিদ হযরত আলীর সঞ্চলনায় উপজেলা মিলনায়তনের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগের সদস্য সারপুকুর ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম প্রধান, উপজেলা যুবলীগের সম্পাদক কৃষ্ণকান্ত বিদুর, সহ সভাপতি নবী হোসেন ও উপজেলা ছাত্রলীগের সম্পাদক মাঈদুল ইসলাম বাবু প্রমুখ।

নুরনবী/এমবি