বিএনপির পূর্ণগঠন করতে হলে কেন্দীয় কমিটি বিলুপ্ত করে জঙ্গী নেত্রী খালেদা জিয়াকে নেতৃত্ব থেকে সরালেই বিএনপির পূর্ণগঠন হবে বলে পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.হাছান মাহমুদ।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের হল রুমে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত জননেএী শেখ হাসিনার কল্যানে শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে হাছান মাহমুদ বলেন, “বাংলাদেশের সব কমিটি বিলুপ্ত করে লাভ নেই। দয়া করে আপনাদের(বিএনপি)কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করেন।

ধ্বংসের নেত্রী খালেদাকে সরান। পাশাপাশি তের সমুদ্রের ওপারের সন্ত্রাসী কার্যযক্রমে নেতৃত্বদানকারী তারেক রহমানকেও সরান, তাহলেই বিএনপি পূর্ণগঠন হবে।”

ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর প্রসঙ্গে তিনি বলেন, “সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশ সফরে বিএনপি নেত্রী খালেদা জিয়ার সাক্ষাত করার কথা ছিল। কিন্তু তারা (বিএনপি) হরতাল ডেকে, অহেতুক অজুহাত দেখিয়ে তারা সাক্ষাত করেনি।

আর এখন ভারতের প্রধানমন্ত্রীকে বিএনপির স্বাগতম জানানো ‘গরু মেরে জুতা দান’ হবে, এটা হবে তাদের জন্য লজ্জাষ্কর। যারা ব্রিটিশ কংগ্রেসের স্বাক্ষর জালিয়াতি করে নিজেরাই বিবৃতি দেন, তাদের দ্বারা এটা সম্ভব।”

সুশীল সমাজের সমালোচনা করে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, “পৃথিবীর কোন রাষ্ট্র জঙ্গী সম্প্রদায়ের সাথে আলোচনা করে না। যারা তাদের সাথে আলোচনা করার কথা বলেন, তারা গণতন্ত্রকে হত্যা করতে চান, দেশকে অকার্যকর করতে চান।

সভায় সংগঠনের উপদেষ্ঠা আব্দুল্লাহ আল কায়সারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।

এমএ/এসএইচ