বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শেখ মুজিব রাজনীতিক হিসেবে ব্যর্থ ছিলেন এবং জিয়া ছিলেন একজন সফল রাজনীতিক।
গতকাল বুধবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের ইলফোর্ডে এক আলোচনা সভায় এ দাবি করেন তারেক রহমান। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় তারেক রহমান বলেন, শেখ মুজিব গণতন্ত্রের কথা বলে আওয়ামী লীগ বিলুপ্ত করে বাকশাল গঠনের মাধ্যমে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেন। জনগণের নিরাপত্তা বিধানের কথা বলে গুম, খুন ও বিরোধী দল দমনের জন্য রক্ষীবাহিনী গঠন করে আতঙ্কের জনপদ তৈরি করেন। অর্থনৈতিক সমৃদ্ধির কথা বলে দুর্ভিক্ষ ডেকে আনেন।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান দাবি করেন, শেখ মুজিব ৩০ বছর রাজনীতি করার পরও রাজনীতিক হিসেবে ছিলেন ব্যর্থ। অন্যদিকে, জিয়াউর রহমান সেনাবাহিনী থেকে রাজনীতিতে এসে মাত্র পাঁচ বছর রাজনীতি করে সফল রাজনীতিক ছিলেন বলে মন্তব্য করেন তিনি।
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং অর্থনীতিকে দৃঢ় বুনিয়াদের ওপর দাঁড় করিয়েছিলেন বলে দাবি করেন তারেক রহমান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান শাসনকালকে তাঁর পিতার শাসনকালের সঙ্গে তুলনা করেন তারেক রহমান। তিনি দাবি করেন, শেখ হাসিনা তাঁর পিতার পথ অনুসরণ করে র্যাবকে রক্ষীবাহিনীতে রূপান্তরিত করে দেশে আতঙ্কের জনপদ তৈরি করেছেন।
দেশে যেসব গুম-খুন হচ্ছে, তার দায় শেখ হাসিনা এড়াতে পারেন না বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান। তাঁর অভিযোগ, বর্তমান সরকার র্যাবকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে একটি ভাড়াটে বাহিনীতে পরিণত করেছে। এ কারণে এই বাহিনী বিলুপ্ত করা ছাড়া কোনো বিকল্প নেই।
সরকারবিরোধী আন্দোলনের লক্ষ্যে প্রস্তুতি নিতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান।
[b]ঢাকা, ২৯ মে (টাইমনিউজবিডি.কম) // এএইচ//এনএস[/b]
শেখ মুজিব ব্যর্থ, জিয়া সফল: তারেক
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শেখ মুজিব রাজনীতিক হিসেবে ব্যর্থ ছিলেন এবং জিয়া ছিলেন একজন সফল রাজনীতিক। গতকাল বুধবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের ইলফোর্ডে এক আলোচনা সভায় এ দাবি করেন তারেক রহমান। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী
শেখ হাসিনার ফেরার আলোচনা ঘিরে অস্থিরতা সৃষ্টি করতে দেব না: স্বরাষ্ট্রমন্ত্রী
ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার আলোচনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে কোনো অস্থিরতা সৃষ্টির সুযোগ সরকার দেবে না। শেখ হাসিনাকে ফেরত আনার জন্য প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রতিবেশী দেশের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কয়েক দফা অনুরোধপত্র পাঠানো হয়েছে বলে জানান তিনি।
আমরাও চাই শেখ হাসিনা দেশে ফিরুন, মানুষ তাঁর বিচার দেখতে চায়: প্রতিমন্ত্রী
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মন্তব্য করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশের মানুষ তাঁর বিচার দেখতে অপেক্ষা করছে। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক—ইতিহাসের এই সত্য মুছে ফেলা যাবে না।
গ্রেপ্তার ২ নওগাঁয় শেখ হাসিনা আসবে বলে মাইকিং
নওগাঁর মান্দায় অটোরিকশায় মাইকিং করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দেওয়ার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া এ ঘটনায় জড়িত সন্দেহে আরও একজনকে আটক করা হয়েছে।
১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: স্পিকার
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা দেখছেন না তিনি।
আ’লীগের নেতা-কর্মীরাও মদ খায় সব বাটপারের কারখানা: স্পিকার
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, ‘বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একমাত্র শেখ হাসিনাই কারচুপি করে ক্ষমতায় টিকে ছিলেন। শেষমেশ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে তিনি ভারতে পালিয়ে গেছেন। আমরা এ ধরনের রাজনীতি করিনি; ঢাকায় আমার নিজের কোনো বাড়ি নেই, অথচ তাদের জাবেদ নামের এক এমপির বিদেশেই সাড়ে চারশত বাড়ি রয়েছে।’
















