জামায়াত-শিবিরকে ইবলিশের চ্যালা আখ্যা করে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, জামায়াত-শিবির ইসলাম ধর্মকে ব্যবহার করে দেশে বিশৃঙ্খলা করেছে। রাষ্ট্রীয় ক্ষমতায় বসার জন্য এরা বাসে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করছে। এরা শয়তানের জাত।
বুধবার  দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে‘কুড়িগ্রাম রুরাল ডেভলপমেন্ট সেল’ আয়োজিত “ভূমিতে নারীর অধিকার” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জামায়াত-শিবির  বর্তমানে বিভিন্ন ষড়যন্ত্রে নারীদের ব্যবহার করছে। উপজেলা নির্বাচনে এক ধরণের তালিমবাজ নারীরাভোটের আগের দিন রাতে টাকা দিয়ে বেড়াচ্ছে। আমাদের অসাবধানতার কারণেই উপজেলা নির্বাচনের ২টি ধাপে হেরেছি। এবারের ধাপগুলোতে দেখা যাবে।
জামায়াত-শিবিরকে স্বাধীনতা, দেশ, গণতন্ত্র, নারী ও সমাজ বিরোধী আখ্যায়িত করে মন্ত্রী বলেন, এরা একদিকে বলছে নারী নেতৃত্ব হারাম। অন্যদিকে তারা এক নারীর আচলেঁর নিচে আশ্রয় নিয়েছে। আর বর্তমানে নিজেদের স্বার্থে নারীদের ব্যবহার করছে।
বিএনপি নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে শামসুর রহমান শরীফ বলেন, খালেদা জিয়া বড় লাফ দিতে গিয়ে হাটু ভেঙ্গে পড়ে আছেন। এখন তিনি বিশ্রামে নিচ্ছেন। বিশ্রাম শেষে আবারও হামলার  হুমকি দিচ্ছেন, দেশের মানুষ এখন আর তার হুমকিকে ভয় পায়না।
তিনি বলেন, খালেদা জিয়া প্রায়ই বলে থাকেন- শেখ হাসিনা ভারত যায় কপালে টিপ পরে ফিরে আসে। আমি বলতে চাই আমাদের নেত্রী শেখ হাসিনা সারাদিন পরিশ্রম করেও রাতে তাহাজ্জুদ নামাজ পড়েন।
সারাদেশে ৬৪ হাজার গৃহহীন নারীদের বাসস্থানের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। খুব শীঘ্রই এ প্রকল্প বাস্তবায়নের কাজ করা হবে বলেও জানিয়েছেন ভূমিমন্ত্রী।
[b]ঢাকা,এমআর,১২মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]