কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ইফতার দিতে পারলেন না মহিলা দল।
আজ (শুক্রবার) দুপুরে বিএনপির মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের নেতৃত্বে প্রায় ১৫ জন নেত্রী ইফতার নিয়ে জেলগেটে গেলেও অনুমতি না পেয়ে ফিরে আসেন তারা।
এসময় জেল কর্তৃপক্ষ থেকে জানানো হয়, খালেদা জিয়ার নিরাপত্তার স্বার্থে পরিবার ছাড়া অন্য কারও খাবার গ্রহণ করা হবে না। তারপরও কেউ দেখা করতে চাইলে লিখিত আবেদন করতে পারেন।
এসময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক নূরে আলাপ সাফা, সাবেক সংসদ সদস্য শাম্মী আখতার প্রমুখ।
এমবি





