প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করতে বিএনপির ৬ সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার (০১ এপ্রিল) বিকাল ৩টায় তার কার্যালয়ে গিয়েছেন।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।
অন্যান্যদের মধ্যে রয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার জমির উদ্দীন সরকার, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল হালিম, মুসফিকুর রহমান, সুজা উদ্দীন আহমেদ, সাবেক সচিব আবদুর রশিদ সরকান ও সাবেক যুগ্ন সচিব এ বি এম আবদুস সাত্তার।
এআই/এমকে





