বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ও সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমিন গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল (২১ অক্টোবর) বুধবার সন্ধ্যায় মগবাজারের দৈনিক সংগ্রাম অফিস থেকে হাতিরঝিল থানা পুলিশ কোন রকম অভিযোগ ছাড়াই তাকে গ্রেফতার করে।
এ ধরনের পরিচিত দেশবরেণ্য সাংবাদিক রুহুল আমিন গাজীকে অন্যায়ভাবে গ্রেফতারে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, “নিজস্ব কর্মস্থল সংবাদপত্র অফিস থেকে দেশবরেণ্য সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ইতিহাসে নজিরবিহীন। সরকারের এই ধরনের নিপীড়নের নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। সাংবাদিকদের অধিকার আদায়ের সংগ্রামী এই নেতাকে অন্যায়ভাবে গ্রেফতারের ঘটনা প্রমান করে যে সরকার সংবাদ পত্রের স্বাধীনতায় বিশ্বাসী নয় বরং গণমাধ্যমের স্বাধীনতা হরন এবং বিরোধী মত দমন করায় সরকারের প্রকৃত উদ্দেশ্য।”
নেতৃবৃন্দ শীর্ষ সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীকে গ্রেফতারের তীব্র নিন্দা প্রতিবাদ এবং অবিলম্বে তার মুক্তির দাবী জানান। এছাড়াও বর্ষীয়ান সম্পাদক আবুল আসাদ সহ সকল গণমাধ্যম কর্মীর মুক্তি দাবী করেন। একইসাথে সরকারের দুঃশাসন ও অত্যাচারের বিরুদ্ধে সাংবাদিক সমাজ সহ দেশবাসীকে সোচ্চার হওয়ার উদাত্ত্ব আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি
এমবি





