বিএনপির চেয়ারপারসন পদে বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে তারেক রহমান পূনরায় নির্বাচিত হয়েছেন। তাদের ওই দুই পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তারা নির্বাচিত হন।

রোববার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ওই দুই পদের জন্য গঠিত নির্বাচন কমিশনের চেয়ারম্যান ও দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার এ ঘোষণা দেন।

২ মার্চ ১১টার দিকে চেয়ারপারসন পদে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার নির্বাচনী এজেন্ট, দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এরপর বেলা সাড়ে ৩টার দিকে সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে তারেক রহমানের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের অপর যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহাজাহান।

ওই দুটি পদে আর কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেনি। ফলে আজ নির্বাচন কমিশনের চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারপারসন পদে খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে তারেক রহমানকে নির্বাচিত ঘোষণা করেন।

এসটি